• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় পৌঁছেছে ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

নিজস্ব প্রতিনিধি / ১১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ওমানে গাড়িতে বিষক্রিয়ায় মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌঁছেছে।

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকার তাদের বাড়িতে মরদেহগুলো আনা হয়।

স্বজনদের আহাজারি আর শোকাহত মানুষের ঢলে পুরো এলাকায় নেমে এসেছে হৃদয়বিদারক পরিবেশ। চার ভাইয়ের মৃত্যুর খবরে সকাল থেকেই বাড়িতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, স্থানীয় গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহগুলো গোসল করানো হচ্ছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের মরদেহ দেশে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category