• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

একশ পেরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে শুরু। এরপর তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক যখন ফিরছেন তখন স্বাগতিকদের সংগ্রহ ৬৩ রান। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে অবশ্য আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ১০১ রান সংগ্রহ করেছে।

এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ এবং মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৮ রান। এর আগে ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মুমিনুল হক ও তানজিদ তামিম।

এর আগে একাদশে দুই পরিবর্তন নিয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাঠে নামার আগে আন্তর্জাতিক টেস্টে তামিমের অভিষেকের তথ্য জানা গিয়েছিল। মিরপুর টেস্টের পরই সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজায় নাজমুল হোসেন শান্ত’র দল।

ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ আব্বাসের করা প্রথম বল মিস করেন জয়। সেটি তার পায়ে আঘাতের পর এলবিডব্লিউ’র আবেদনও ওঠে। কিন্তু এই দফায় বেঁচে যান জয়। দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা চালান মুমিনুল-তানজিদ মিলে। অভিষিক্ত ওপেনারের বিদায়ে ৪৪ রানের জুটি ভাঙে। তানজিদ মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং হয়নি, বোলার আব্বাস গিয়েই সহজ ক্যাচ তালুবন্দী করলেন। ৩৪ বলে ২৬ রানে থামে তামিমের অভিষেক ইনিংস।

এরপর মুমিনুল-শান্ত’র জুটিও বেশিক্ষণ টিকল না (১৯)। খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত মুহাম্মদ আব্বাস ২ এবং খুররম ১ উইকেট শিকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category