• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ও ট্রাকচালক ইউসুফ মিয়া (৫০) এবং তার সহকারী একই গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব হোসেন (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। চালক ও সহকারী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।

এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী অজ্ঞাত একটি দ্রুতগতির বাহন তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক ইউসুফ ও সহকারী ইয়াকুবের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত হোসেন জানান, ভোর চাকা নষ্ট হওয়ায় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত করছিলেন। কোনো একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত পণ্যবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category