• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

প্রকাশের আগেই সাড়া ফেলেছে ‘মায়াপাখি’

বিনোদন ডেস্ক / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। এর অন্যতম কারণ, জনপ্রিয় নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’র সফল টিমই এবার নিয়ে আসছে তাদের নতুন আয়োজন ‘মায়াপাখি’।

আগের দুটি নাটক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিলো। তাই নতুন এই নাটক নিয়েও প্রত্যাশা অনেক বেশি।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা।

নির্মাতা জানিয়েছেন, আগের নাটকগুলোর মতো এবারও গল্পের কেন্দ্রে থাকছে সম্পর্কের টানাপোড়েন। তবে গল্পের ধরন ও উপস্থাপনায় থাকবে ভিন্নতা। তার ভাষ্য, নাটকের প্রতিটি বাঁকে দর্শক নতুন ধাক্কা অনুভব করবেন। শেষ পর্যন্ত গল্প এমন আবেগ তৈরি করবে, যা সহজে ভুলে থাকা যাবে না।

গল্পে দেখা যাবে, মায়া খুব সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো তার সাজসজ্জা। বেনী করা চুল, কপালে টিপ আর চোখে কাজল। মায়ার এই সহজ-সরল স্বভাবেই মুগ্ধ হয় সাদাত। ধীরে ধীরে তাদের সম্পর্ক জটিল মোড় নিতে শুরু করে।

তবে গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবেই রাখতে চাইছেন তিনি।

জাকারিয়া সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।’

অপূর্ব বলেন, ‘‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীর অনুভূতি তৈরি করবে। গল্পের শেষে এসে প্রতিটি মানুষের হৃদয় মোচড় দিয়ে উঠবে। এই নাটকের আবেগ থেকে সহজে বের হওয়া যাবে না।’

নিহা বলেন, ‘‘মায়াপাখি’ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি কাজ ছিলো। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে বলেই আমার বিশ্বাস।’

পরিচালক জানিয়েছেন, ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাবে ‘মায়াপাখি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category