• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

নিজস্ব প্রতিনিধি / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মিটু মিয়া নামের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় সাত যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে সেখানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠেন। তারা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে কনস্টেবল মিটু মিয়া আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাত যুবককে আটক করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে এক কনস্টেবলকে আহত করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category