• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য। বার্তায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের পরিকল্পনা।

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন ট্রাম্প। তার পর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে তার উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের মেয়াদকালে চীন সফর করেননি। এই হিসেবে আসন্ন এই সফর কেবল ট্রাম্পেরই নয়, বরং ৯ বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর।

আর এই সফরের জন্য এমন এক সময় বেছে নিয়েছেন ট্রাম্প, যখন ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে।

মার্কিন ও ইসরায়েলি হামলা এবং তার প্রতিশোধমূলক আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক এমন এক সংকটপূর্ণ মুহূর্তে ট্রাম্পের এই সাম্প্রতিক সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফরের নির্ধারিত সূচি অবশ্য ছিল আরও আগে, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে তখন যুদ্ধ চলার কারণে তা স্থগিত করেছিলেন ট্রাম্প।

এবারের সফরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের বড় অংশ জুড়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং এ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category