• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কুয়াকাটা সমুদ্র উপকূলে আকাশে রহস্যময় আলো

জেলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটার আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর। শুক্রবার সন্ধ্যার দিকে আকাশে ভাসমান অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি- এমন দৃশ্য এর আগে তারা কখনও দেখেননি। কেউ এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান, আবার কেউ ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো উড়ন্ত বস্তু বলে ধারণা করছেন।

ঢাকা থেকে আসা কুয়াকাটা সৈকতে অবস্থানরত পর্যটক জীবন মণ্ডল প্রশ্ন করে বলেন, এটা কি কোনো মিসাইল? এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। ইরান-আমেরিকার চলমান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি প্রতিবেশী দেশ ভারতের মহড়াও হতে পারে।

তবে রহস্যময় ওই আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category