• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

‘মেগা এপিসোড’ দিয়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক / ২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

অবশেষে চলেই এলো আলোচিত ধারাবাহিক এটা আমাদেরই গল্প-এর মহা অন্তিম পর্ব। শুক্রবার বিকেল তিনটায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের ‘মেগা এপিসোড’। কথা রাখতেই এই পর্বটি বিশেষভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই ধারাবাহিকটির ৫২তম পর্বটি প্রকাশ করলেন নির্মাতা। প্রকাশের পর সামাজিক মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন তিনি। এর মাধ্যমে পর্দা নামলো দেশের ছোটপর্দার অন্যতম আলোচিত এই ধারাবাহিকের।

প্রকাশের মিনিট বিশেকের মাঝেই প্রায় হাফ মিলিওন ভিউ পেরিয়ে যায় এই পর্বটির। দর্শকদের আগ্রহও চোখে পড়ে মন্তব্যের ঘরে। দীর্ঘদিন ধরেই নাটকটির শেষ পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও চরিত্রভিত্তিক বিতর্কের কারণে সিরিজটি নিয়মিতই আলোচনায় এসেছে।

এদিকে শেষ পর্ব নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন এই ধারাবাহিকে ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। লেখেন, আজকে বিকাল ৩টায় মেগা এপিসোড দিয়ে শেষ হতে যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প!’ ফাহাদ চরিত্র নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আর কখনো দেখা হবে না! কিন্তু আপনারা এই সিরিজকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেটা আজীবন মনে থাকবে! মিস করবো এই গল্পটাকে এই পরিবারটাকে এবং আপনাদেরকে।

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিকটি পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, প্রেম-ভালোবাসা ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পায়। আর সেই যাত্রার শেষ অধ্যায় হিসেবে প্রকাশিত মেগা এপিসোড ঘিরেও তৈরি হয়েছে নতুন আলোচনা।

নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল-সহ আরও অনেকে। এছাড়া ধারাবাহিকটিতে সিনেমাটোগ্রাফিতে ছিলেন আদিত্য মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category