• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পাটুরিয়ায় কালবৈশাখির তাণ্ডবে ডুবে গেল দুই ট্রলার

নিজস্ব প্রতিনিধি / ৩২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ভুট্টাবোঝাই দুটি ট্রলার ডুবে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখি ঝড় ও দমকা হাওয়ার কারণে যমুনা নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় ফেরিঘাটের পন্টুনের পেছনে বাঁধা থাকা ভুট্টাবোঝাই দুটি ট্রলার পানিতে তলিয়ে যায়।

প্রাথমিকভাবে ডুবে যাওয়া ট্রলারগুলোর একটির মালিকের নাম শাহিন বলে জানা গেছে। তবে, অপর ট্রলারটির মালিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category