• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

লালমনিরহাট ও কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি / ১৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

লালমনিরহাট ও কুড়িগ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন কৃষক মারা গেছেন।

আজ বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন—লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের ইউসুফ আলী (৩৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামের ওবায়দুল হক (৫৪)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসমান গনি ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান  ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category