• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

রোহিঙ্গা ক্যাম্পের হালিম বাহিনীর প্রধান গুলিতে নিহত

জেলা প্রতিনিধি / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ছোড়া গুলিতে আরেক রোহিঙ্গা গ্রুপ প্রধান (হালিম বাহিনী) কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্লাহ হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন।

সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে কেফায়েত উল্লাহ হালিমসহ মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে নিজ নিজ শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার খবর পাওয়া মাত্র নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠান।

এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category