• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ৫০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতকে উদ্ধার করে লাশ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রোববার (৩ ‍এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঢাকা পোস্টকে সকাল ১০টার দিকে বলেন, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category