• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিয়ে বাড়িতে খাবার নিয়ে বর-কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি / ৯৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র কর বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে হয়।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category