• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ আইপিএলে দ্রুততম ৪০০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে: ইরান ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকায় ভর্তি শুরু ১০ মে নারীদের জন্য ‘এলপিজি কার্ড’, ভর্তুকি মূল্যে মিলবে সিলিন্ডার: প্রতিমন্ত্রী সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

টেকনাফে এক পরিবারের তিন সদস্য ২৯ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিন কিশোর ২৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা মানব পাচারের শিকার হয়েছে, নাকি অপহরণের ঘটনা এ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়ানি ভুক্তভোগী পরিবার। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটচ্ছে তাদের।

নিখোঁজরা হলেন- টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ ফারুক (১৫), জহির আহমেদের ছেলে ইমাম হোসেন (১৪) এবং সামসু আলমের ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন (১৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিখোঁজ ভিকটিম মোহাম্মদ ফারুকের মা হামিদা বেগম বলেন, আমার ছেলে ফারুক নয়াপাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে তার আরও দুই চাচাতো ভাইসহ ১ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। তারা মানব পাচারের শিকার হয়েছে কি না, নাকি কেউ অপহরণ করেছে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। ছেলের জন্য দুশ্চিন্তায় দিন কাটছে।

তিনি আরও বলেন, আমার সন্তান কোথায় আছে, কেমন আছে এই খবরটুকু পেলেও অন্তত মনটা একটু শান্ত করতে পারতাম।

নিখোঁজ ইমাম হোসেনের মা মরিয়ম খাতুন বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আমি পাগলের মতো সবার কাছে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনো তার কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, আমার এই ছেলেই ছিল পরিবারের একমাত্র সম্বল। আমি আমার ছেলেকে ফেরত চাই।

নিখোঁজ ইমাম হোসেনের বড় ভাই মোহাম্মদ রুবেল বলেন, আমার ভাইসহ পরিবারের আরও দুই সদস্য ২৯ দিন ধরে নিখোঁজ। তাদের খুঁজতে আমরা বিভিন্ন স্থানে ও অনেকের কাছে গিয়েছি, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিন-রাত দুশ্চিন্তায় ও কান্নায় ভেঙে পড়েছেন। একই পরিবারের তিনজন সদস্য এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টদায়ক। আমরা আমাদের ভাইদের দ্রুত ফিরে পেতে চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে গুরুত্বসহ বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category