• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বোরো ধান নিয়ে শঙ্কায় কৃষকরা

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওরাঞ্চলে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরন বিল হাওরে একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, ফলে আশপাশের ফসলি জমি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়। এতে কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ওই এলাকায় প্রায় ১১৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে হঠাৎ পানি ঢুকে পড়ায় বাকী জমির ধান কাটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিলেট বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘আবহাওয়া বৈরী ও শ্রমিক সংকটের কারণে ধান সংগ্রহে সমস্যা হচ্ছে। হাওরে প্রায় ৬০ শতাংশ এবং নন-হাওর এলাকায় প্রায় ৪২ শতাংশ ধান কাটা হয়েছে, তবে কৃষকরা এখনো কঠিন পরিস্থিতির মধ্যেই আছেন।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, ভাঙা অংশটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, বরং একটি গ্রামীণ সড়ক। পাহাড়ি ঢলের চাপেই এটি ভেঙে গেছে। তার মতে, ইকারছই হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হলেও এখনো কিছু জমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা দ্রুত ভাঙনস্থল মেরামত ও পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রশাসন। তবে চলমান বৃষ্টি ও পাহাড়ি ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category