• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের দল।

সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে খাদে কাত হয়ে পড়ে আছে কালো রঙের মাইক্রোবাসটি। গাড়ির সামনের অংশ, সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category