• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইতালিতে ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

ডেস্ক রিপোর্ট / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্বপ্ন ছিল পরিবারকে একটু সুখে রাখবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ইতালি গিয়েছিলেন শফিকুল ইসলাম (৫৫)। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। গত রোববার দেশটিতে ট্রেন দুর্ঘটনায় শফিকুল নিহত হন।

শফিকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের বাসিন্দা। রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হন।

স্বজনেরা জানান, প্রায় ২৭ বছর আগে ইতালিতে যান শফিকুল। তিনি সেখানে একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী ও চার সন্তানের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন তিনি। রোববার কর্মস্থলে যাওয়ার পথে ইতালির বেরগামো প্রদেশের লেভাতে শহরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শফিকুল। পরে দেশটির পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ইতালির একটি হাসপাতালের মর্গে পাঠায়। রোববার বিকেলে ইতালিতে শফিকুলের সঙ্গে থাকা এক বাংলাদেশি বন্ধু তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান।

কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতিয়ার আলম মৃত্যুর বিষয় নিশ্চিত করেবলেন, রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়।

শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, ‘কাকা ইতালিতে কষ্ট করে কাজ করে দেশে তাঁর সংসার চালিয়েছেন। আমাদের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম মানুষ। সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন জানাই, কাকার লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category