• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

টানা দুই জয়ে বিপদমুক্ত মোহামেডান

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের এবারের মৌসুমটা ভালো যাচ্ছে না। ১২তম রাউন্ডে আবাহনীর বিপক্ষে হারের পর রেলিগেশনের শঙ্কাই তৈরি হয়েছিল ক্লাবটির। ওই ম্যাচের পরই কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে ক্লাবটি দায়িত্ব দেয় সহকারী আবদুল কাইয়ুম সেন্টুকে।

নতুন কোচের নেতৃত্বে মোহামেডান বিপদ কাটাতে শুরু করেছে। ইয়ংমেন্সকে ৩-০ গোলে হারানোর পর শনিবার সাদাকালোরা ৩-১ ব্যবধানে হারিয়েছে বিডব্লিউডিকে।

দুই ম্যাচে ৬ পয়েন্ট পাওয়ায় টেবিলের পঞ্চম স্থানে উঠেছে মোহামেডান। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। এ জয়টি মোহামেডানকে অবনমন অঞ্চল থেকে অনেকটাই দুরে নিয়েছে।

১৫ মিনিটে জুয়েল মিয়ার গোলে মোহামেডান লিড নিলেও একের পর এক গোল মিস করে ঝুঁকির মধ্যে পড়েছিল। পিডব্লিউডি ৮৫ মিনিটে গোল শোধ করে মোহামেডানের পয়েন্ট বেড়ে নেওয়ার আভাস দিয়েছিল।

তবে পেনাল্টিতে রক্ষা হয় চ্যাম্পিয়নদের। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে আবার লিড এনে দেন উজবেকিস্তানের মোজাফফরভ। ইনজুরি সময়ে ষষ্ঠ মিনিটে রাফায়েল টুডুর গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়।

মোহামেডানের বিপক্ষে হেরে পিডব্লিউডি অবনমের ঝুঁকির মধ্যেই রয়ে গেলো। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে তারা। বাকি চার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে নবাগত দলটির ভাগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category