• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
ইরানের পরিবর্তে বিশ্বকাপে নেয়ার মার্কিন প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া ইতালির রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত? দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণে এমন সংকট: মির্জা ফখরুল আমরা প্রক্সি প্রধানমন্ত্রী নয়, জনগণের প্রধানমন্ত্রী চাই: জাবের টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলো বিএনপি নেতা শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

নাগরিকত্বের জন্য বয়স কমাতে মিথ্যা বলা যাবে কি?

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে নাগরিকত্ব পেতে হলে নির্ধারিত বয়সের হতে হয়। কিন্তু যদি কারো বয়স বেশি হয়ে যায় তবে তার নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। তাই নাগরিকত্ব পেতে বয়স কমাতে মিথ্যার আশ্রয় নেওয়া কি বৈধ?

মিথ্যা সব পাপের জননী। যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দেবে, দুনিয়াতেই সে জান্নাতি জীবন যাপন করবে। নাগরিকত্ব পেতে বয়স কমিয়ে মিথ্যা বলা জায়েজ নয়। আবার মিথ্যা বলে নাগরিকত্ব নিলে মিথ্যা বলার গোনাহ হবে। আল্লাহ তাআলা বলেন—

لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ

‘মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত করি।’ (সুরা আল-ইমরান: আয়াত ৬১)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয় (অর্থাৎ সে প্রকৃত মুসলমানদের আদর্শ থেকে বিচ্যুত)।’ (মুসলিম ১৬৪, মুসান্নাফ ইবনে আবি শাইবা ২৩১৪৭, আদ-দারিমি ২৫৮৩, ইবনে মাজাহ ২২২৫, ইবনে হিব্বান ৪৯০৫)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category