• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
এলপিজির নতুন দাম ১৯৪০, বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায় রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ষষ্ঠ শ্রেণিতে ওঠার ৪ মাস পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে আসেনি ৩৩.৯% পরীক্ষার্থীরা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড জুলাই হত্যাযজ্ঞ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ট্রাম্পের চিৎকার সাতক্ষীরায় মজুত থাকা তেল বাড়তি দামে বিক্রি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

৬ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইসলামী ধারার ছয়টি ব্যাংকের কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সামনে এ মানববন্ধনে ওই ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

‘ব্যাংকিং খাতে বৈষম্য ও গণহারে চাকরিচ্যুর বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক এই মানববন্ধনে ওই ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বপদে পুনর্বহালের দাবি জানান। একইসঙ্গে তারা দলীয় কর্মীদের অবৈধ নিয়োগ, অবৈধ চেয়ারম্যান জোবায়দুর রহমান, এমডি, এডিশনাল এমডি, ডিএমডিসহ জুলুমবাজ ম্যানেজমেন্ট ও পর্ষদের পদত্যাগ দাবি জানান।

মানববন্ধন থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে অন্যতম স্লেগান ছিল- “উই ওয়ান্ট জাস্টিস”, “প্রশাসনের বিরুদ্ধে দফা এক-দাবি এক, অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগ”, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “তুমি কে, আমি কে, মজলুম, মজলুম”।

আন্দোলনকারীরা বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির না করার অপরাধে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা জামায়াত-শিবির সমর্থক হলে আজ আমাদের এই দুরবস্থায় পড়তে হতো না। শুধুমাত্র দলীয় ব্যানার না থাকায় যদি আমাদের চাকরিচ্যুত হতে হয়, সেটি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।

আন্দোলনকারীরা আরও বলেন, ৫ আগস্টের পর একটি প্রভাবশালী কুচক্রী গোষ্ঠীর প্রভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ব্যাপক হারে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলি, আইডি ইনঅ্যাকটিভ করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে পরিকল্পিতভাবে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন, যা হাজারো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category