• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
এলপিজির নতুন দাম ১৯৪০, বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায় রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ষষ্ঠ শ্রেণিতে ওঠার ৪ মাস পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে আসেনি ৩৩.৯% পরীক্ষার্থীরা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড জুলাই হত্যাযজ্ঞ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ট্রাম্পের চিৎকার সাতক্ষীরায় মজুত থাকা তেল বাড়তি দামে বিক্রি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সাতক্ষীরায় মজুত থাকা তেল বাড়তি দামে বিক্রি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে আজ সকালে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল ও ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে।

সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। এ ছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোয় নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশনগুলোয় দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে জেলায় তেল বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশনের মালিকেরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করে। এরপর জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়। শুরুতেই শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাব্যাপী এই অভিযান চলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category