• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
এলপিজির নতুন দাম ১৯৪০, বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায় রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ষষ্ঠ শ্রেণিতে ওঠার ৪ মাস পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে আসেনি ৩৩.৯% পরীক্ষার্থীরা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড জুলাই হত্যাযজ্ঞ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ট্রাম্পের চিৎকার সাতক্ষীরায় মজুত থাকা তেল বাড়তি দামে বিক্রি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নোয়াখালী সদর উপজেলায় একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করে আসছেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশে বের হন। অলিপুর এলাকায় সোনাপুর-কবিরহাট সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নাজমা বেগমের মৃত্যুর বিষয়টি সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category