• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। জরাজীর্ণ প্রাথমিক স্কুলগুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করতেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

এ সময় পরীক্ষা চলাকালে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের পরীক্ষাকক্ষে প্রবেশে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সেখানে অল্প কয়েকজন প্রবেশ করায় পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়নি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category