• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের তথ্য দিতে সান্তাহার রেলওয়ে পুলিশের গড়িমসি গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা

সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনে বৃক্ষ রোপণ কর্মসূচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ৩০৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সান্তাহার পৌর শহরের ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, যুবদলের সদস্য জাহিদ খান, ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম রাশেদ, সাধারণ সম্পাদক সুরুজ শেখসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ব্যাক্তিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহবান জানান তারা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category