• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের তথ্য দিতে সান্তাহার রেলওয়ে পুলিশের গড়িমসি গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা

ঠান্ডা নাকি গরম সেঁক, ব্যথায় কোনটা দেবেন

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ব্যথা হলে অনেকেই ভাবেন, গরম সেঁক দেবেন নাকি ঠান্ডা। আসলে সব ধরনের ব্যথায় একই পদ্ধতি কাজ করে না। ব্যথার ধরন, সময়সীমা ও শরীরের অবস্থার ওপর নির্ভর করে গরম বা ঠান্ডা সেঁক দিতে হয়। অনেক খেলোয়াড়ও আঘাত পেয়ে নানা রকম সেঁক নিয়ে থাকেন।

কখন ঠান্ডা সেঁক দেবেন

নতুন আঘাতে ঠান্ডা সেঁক ভালো, তবে বরফ কাপড়ে পেঁচিয়ে ব্যবহার করুনছবি: পেক্সেলস

নতুন বা তাজা আঘাত, মচকানো, পড়ে গিয়ে আঘাত, খেলাধুলাজনিত আঘাত, ফোলা বা প্রদাহ, আঘাতের প্রথম ২৪ থেকে ৭২ ঘণ্টায়।

কীভাবে দেবেন

বরফ বা আইস প্যাক কাপড়ে মুড়ে ১৫ থেকে ২০ মিনিট ব্যবহার করুন। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। অথবা

কখন গরম সেঁক দেবেন

পিঠের ব্যথায় গরম সেঁক উপকারিছবি: কবির হোসেন

দীর্ঘদিনের কোমর বা ঘাড়ের ব্যথা, পেশি টান, ব্যায়ামের পর পেশির কাঠিন্য, অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, কাঁধ বা পিঠের শক্ত ভাব।

খেলোয়াড়দের ক্ষেত্রে পেশি শক্ত হয়ে গেলে বা দীর্ঘদিনের ব্যথায় গরম সেঁক দিয়ে রক্ত সঞ্চালন বাড়াতে দেখা যায়।

কীভাবে দেবেন

হট ওয়াটার ব্যাগ বা হিট প্যাক দিয়ে ১৫ থেকে ২০ মিনিট সেঁক দিন।

মনে রাখবেন

  • নতুন আঘাত ও ফোলায় ঠান্ডা সেঁক।
  • পুরোনো ব্যথা ও পেশির শক্ত ভাবে গরম সেঁক।

সতর্কতা

  • ক্ষতস্থানে সরাসরি সেঁক দেবেন না।
  • ডায়াবেটিসজনিত স্নায়ুর সমস্যা বা অনুভূতি কম থাকলে সতর্ক থাকুন।
  • তীব্র ব্যথা, জ্বর, বেশি ফোলা বা ব্যথা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category