ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো:জাহিদ হোসেন মল্লিক এর পিতা চাটখিল সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জ এর সরকারী মুড়াপাড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো হুমায়ুন কবির গত ১২ অক্টোবর বিকাল ২.৪৫ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৮০বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় নোয়াখালী:১ আসনের মাননীয় সাংসদ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এমপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।এছাড়াও আরো অসংখ্য রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ শোক জানিয়েছেন।জাহিদ হোসেন মল্লিক তার বাবার জন্য সবার নিকট দোয়া প্রার্থী।