• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের তথ্য দিতে সান্তাহার রেলওয়ে পুলিশের গড়িমসি গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা

আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সাতটি মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মীয় পাঁক পরিক্রমা সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির, সান্তাহার রেলওয়ে মন্দির, বশিপুর রাধা গোবিন্দ মন্দির, চাঁপাপুরের কাঞ্চনপুর রাধা গোবিন্দ মন্দির, মিতইল রাধা গোবিন্দ মন্দির ও কুন্দগ্রামের তারতা গোবিন্দ মন্দিরে ঢাক, ঢোলক, বাদ্য, শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু হয়। কথিত আছে, রথযাত্রার পূর্ণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, দাদা বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাৎ ইন্দ্রদ্যুস্নের পত্নী গুন্ডিচার বাড়ীতে গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। রথযাত্রার এই পূর্ণ্য তিথিতে শ্রী শ্রী জগন্নাথ ধাম পরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পালিত হয়।
এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, রথের দড়ি স্পর্শে (দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথ যাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উৎসব সু-শৃংখল, শান্তি পূর্ণ্য ভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহায়তা কামনা করেন। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাদল মৈত্র, উদয় সরকার, বাপ্পা দেবনাথ, মিহির সরকার, নিতিশ পাল, ডাঃ বিপুল সরকার, মদন সরকার, লক্ষন সরকার, প্রদীপ সরকার, রাজ কুমার সাহা, উত্তম ঘোষ, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডু, উৎপল দেবনাথসহ উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category