মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ প্যানেল চেয়ারম্যানবৃন্দ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি মো. মনোয়ার হোসেন খান এমপি উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা, যুব দিবসের ঋণের চেক বিতরণ, নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, বরিশাট গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর ও প্রস্তাবিত মিনি স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন।