মোস্তফা কামাল হজ্জ গ্রুপ মাগুরার শ্রীপুর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেটের ২য় তলায় এ হজ্ব গ্রুপের শাখা অফিসের উদ্বোধন করা হয়।
মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরার পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকদিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদ আহম্মেদ।
কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার
মো. ইনছান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, নাকোল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফখরুদ্দিন মিজান, শ্রীপুর বনিক সমিতির সভাপতি আকবর মোল্যা, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী লিয়াকত আলী, আবু মুছা প্রমুখ।