• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

তাপস দম্পতির ৬টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

৭৯ কোটি ৫৯ লাখ টাকা ও ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ব্যাংকিং কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন বলেন, অভিযুক্তদের নামে থাকা মধুমতি ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ বিষয়ে আবেদন করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৭৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এসব অর্থের উৎস অস্পষ্ট এবং আর্থিক লেনদেনে অস্বাভাবিকতা রয়েছে। তদন্ত চলাকালে তারা যাতে ব্যাংকিং সুবিধা ব্যবহার করে অর্থ সরিয়ে নিতে না পারেন, সে কারণে আদালত এসব কার্ড অবরুদ্ধ করার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category