• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
জাতীয় ইস্যুতে সরকার-বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নাহিদ-তানজিদ-শান্তর নৈপুণ্যে সিরিজে সমতায় বাংলাদেশ সংসদে রুমিন ফারহানা: দেশ মবের শহরে পরিণত হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচন হয় যেভাবে ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: জেলগেটে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী

আজকের সোনা-রুপার দাম

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে আড়াই লাখ টাকার বেশি। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার টাকার বেশি।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category