• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ওয়ালটনে চাকরির সুযোগ, রয়েছে একাধিক সুবিধা

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কারখানার জন্য ‘সোর্সিং ইঞ্জিনিয়ার’ পদে লোক নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

এক নজরে নিয়োগ তথ্য:

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সোর্সিং ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
কর্মক্ষেত্র: অফিস

যোগ্যতা ও অভিজ্ঞতা: এই পদে আবেদন করতে প্রার্থীদের বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স ও কর্মস্থল: আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবস্থিত কারখানা।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category