• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফ জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category