• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
বলিউডে বড় পদক্ষেপের ইঙ্গিত আল্লু অর্জুনের রাতে চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল চট্টগ্রাম বিমানবন্দরে হজ্জ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বড় ধাক্কা: বাসে ৬৪% ও লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু এলপিজির নতুন দাম ১৯৪০, বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায় রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ষষ্ঠ শ্রেণিতে ওঠার ৪ মাস পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে আসেনি ৩৩.৯% পরীক্ষার্থীরা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন। এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবেন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না।

বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।

নাহিদ ইসলাম বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category